ধর্মনগরে কংগ্রেসের নির্বাচনী সভা, সংগঠন শক্তিশালী করার বার্তা

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ১৬ মার্চ :- আসন্ন ৫৬ নং ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে রবিবার ধর্মনগরে এক রাজনৈতিক সভার আয়োজন করে ধর্মনগর জেলা কংগ্রেস দল। ধর্মনগরের কালিদিঘীর পার স্থিত নেতাজী মূর্তির পাদদেশে বৃষ্টি উপেক্ষা করে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, ধর্মনগর জেলা কংগ্রেসের সভাপতি দিগবিজয় চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য চয়ন ভট্টাচার্য,কেবল কান্তি নন্দি, ইন্দ্রজিৎ পাল এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস কমিটির অন্যান্য সদস্য সহ দলের একাধিক নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। সভায় বক্তারা বলেন, আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও দাবিকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। পাশাপাশি দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে প্রচার চালানোর আহ্বান জানানো হয়। এদিনের সভায় এলাকার বহু কংগ্রেস কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। নেতৃবৃন্দরা বলেন, আসন্ন উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।