রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ০৩ মার্চ :- ধর্মনগর মহকুমার কামেশ্বর এলাকায় মঙলবার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে সুনিল মাঝি নামে এক ইটভাট্টার শ্রমিক পালাটানা সংলগ্ন একটি উচ্চ ভোল্টেজ বিদ্যুতের টাওয়ারে উঠে পড়েন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনিল মাঝি টাওয়ারে উঠে যেতে দেখে সঙ্গে সঙ্গে দ্রুত খবর দেন ধর্মনগর দমকল দপ্তর-এ। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দীর্ঘ প্রচেষ্টার পর তাঁকে নিরাপদে নিচে নামিয়ে আনেন।উদ্ধারের পর তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ধর্মনগর জেলা হাসপাতাল- এ। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।সুনিল মাঝির স্ত্রীর অভিযোগ, তিনি নিয়মিত মদ্যপান করেন এবং সংসারের দায়িত্ব পালন করেন না। পরিবারকে প্রয়োজনীয় খরচ না দেওয়ায় প্রায়ই অশান্তি সৃষ্টির অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।ঘটনাস্থলে ইটভাট্টার অন্যান্য শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা ভিড় জমান। তবে দমকল কর্মীদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
পারিবারিক অশান্তির জেরে বিদ্যুতের টাওয়ারে উঠলো শ্রমিক, দমকলের তৎপরতায় উদ্ধার
