ওড়িশায় কিশোরীকে গণধর্ষণ,উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলো অটো চালকরা

সুজন চক্রবর্তী, ১৮ অক্টোবর :- আবারও ভারতের ওড়িষায় গণধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার ১৭ অক্টোবর গভীররাতে ওড়িশার ভুবনেশ্বরে বিহারের ১৭ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণ এর অভিযোগ প্রকাশ্যে এসেছে। পুলিশ সূত্রে প্রকাশ, অটো চালকদের একটি দল মেয়েটিকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করিয়েছেন। পুলিশ কমিশনার এস দেব দত্ত সিং জানিয়েছেন, “জীবিত মেয়েটির অবস্থা এখনো আশংকাজনক, তিনি আইসিইউতে আছেন। ঘটনাটি যেখানে সংগঠিত হয়েছে সেই এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।” পুলিশ সূত্রে জানা গেছে, ভুবনেশ্বরের অশোকনগর এলাকার কাছে মেয়েটিকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখা যায়। স্থানীয়রা প্রথমে তাঁকে প্রতিবন্ধী ভেবে ভুল করেন, কিন্তু পরে একদল অটোচালক মেয়েটিকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, “মেয়েটিকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে এবং মেয়েটি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত অবস্থায় ছিল। কথা বলতে পারছিলো না কিন্তু সে ইঙ্গিত করতে পারছিল যে সে বিহারের বাসিন্দা। “পুলিশ কমিশনার এস দেব দত্ত সিং আরও জানান, “ইতিমধ্যেই অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারের চেষ্টা চলছে। একসঙ্গে মেয়েটির পরিচয় ও যাচাই করা হচ্ছে।”