রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২৬ ফেব্রুয়ারি :- সিপিআই(এম) নেতা আশুতোষ দেবনাথের স্মৃতিতে আজ রঞ্জিত লোহারের বাড়িতে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকায়। তিনি ছিলেন সিপিআই (এম) হাফলং অঞ্চল সদস্য। সভায় প্রথমে তার প্রতিকৃতিতে ফুল অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। সিপিআই(এম) হাফলং অঞ্চল সম্পাদক করুনা নাথ স্মৃতিচারণ করেন। সভায় উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক অভিজিৎ দে, ধর্মনগর মহকুমা সম্পাদক রতন রায়, হাফলং অঞ্চলের প্রবীণ নেতা মাখন লাল পাল, মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য হরকুমার নাথ, অনুকূল দাসসহ পার্টির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা। আশুতোষ দেবনাথের ছেলে দেবতোষ নাথও উপস্থিত ছিলেন। সজল ঘোষাল ও পার্বতী লোহারের সভাপতিত্বে সভা সম্পন্ন হয়। প্রবীণ নেতা মাখন লাল পাল বলেন, আশুতোষ দেবনাথের অভাবে এলাকার মানুষের বক্তব্য তুলে ধরার দায়িত্ব সকলের। তিনি তার প্রগতিশীল নীতি অবলম্বন করার আহ্বান জানান এবং স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনা শেষ করেন।অমিতাভ দত্ত বলেন, আশুতোষ দেবনাথ পঞ্চায়েত প্রধান থাকাকালীন হাফলংয়ের মানুষকে গণমুখী পঞ্চায়েত উপহার দিয়েছিলেন। বিজেপি জোট সরকারের সময় বাড়ি ছাড়তে বাধ্য হলেও মাথা নত করেননি। তার অবদান অপরিসীম, বিশেষ করে চা বাগান শ্রমিকদের সংগঠিত করার কাজে। তার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে হবে এবং ঘরে ঘরে এমন নেতা গড়ে তুলতে হবে। তিনি বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে রঞ্জিত লোহার এর বাড়িতে থাকতেন। পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন আশুতোষ দেবনাথ এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তিনি। অভিজিৎ দে বলেন, ২৮ অক্টোবর জ্বরে আশুতোষ দেবনাথ প্রয়াত হন; আমাদের নেতা কর্মীরা কয়েক দিনের মধ্যেই বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীদের হাতে আক্রান্ত হওয়ার কারণে স্বরন সভায় বিলম্ব হয়ে গেছে।পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার স্মৃতিতে শ্রদ্ধা জানান। গরিব মানুষের অধিকার রক্ষা আমাদের চিন্তা, বামফ্রন্ট সরকার থাকলে অধিকার পাওয়া সহজ। উন্নয়ন কাজ বাস্তবায়নে বামপন্থীরা লড়াই করে, আশুতোষ দেবনাথ ছিলেন সংগ্রামের উজ্জ্বল নাম। চা বাগান শ্রমিকদের সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল এবং শ্রমিকশ্রেণীকে রাজনৈতিকভাবে সচেতন রাখতেন। শত্রু-মিত্র চিহ্নিত করলে স্মরণসভা সফল হবে। সরকার না বদলালে ভয়ংকর দিন আসবে, কেরালায় বামফ্রন্ট সরকার শ্রমিকদের ৮০০ টাকা ঘোষণা করেছে, এখানে নেশার নিমজ্জিত যুব সমাজ চলছে নেশামুক্তির নামে। আলোচনায় অংশ নেন বাড়ির মালিক রঞ্জিত লোহার, উনার ছেলে দেবতোষ দেব নাথ ও রসরাজ নাথ। সভাপতি মন্ডলীর পক্ষে সহজ ঘোষাল সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে স্বরন সভার সমাপ্তি ঘোষণা করেন উনার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।
হাফলংয়ে আশুতোষ দেবনাথের স্মরণসভায় নেতৃত্বের শ্রদ্ধাঞ্জলি
