অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ঊনকোটিতে পাঁচজন গ্রেফতার তিন বাংলাদেশি নাগরিকসহ দুই ভারতীয় সহযোগী ধৃত

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২২ ফেব্রুয়ারি :- গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঊনকোটি জেলা-র কৈলাসহর থানার পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন বাংলাদেশি নাগরিকসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে তিনজন বাংলাদেশি নাগরিক এবং বাকি দু’জন ভারতীয় সহযোগী বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা সংক্রান্ত নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজনদের আটক করে জিজ্ঞাসাবাদে অবৈধ অনুপ্রবেশের বিষয়টি সামনে আসে। পরে তাঁদের আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়।ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে আদালতে তোলা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত আরও কারও সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে। পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে।এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।