রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২২ ফেব্রুয়ারি :- নৈশ্য কালীন বাসে করে গাঁজা পাচার করতে গিয়ে অসম চুরাইবাড়ি পুলিশের হাতে আটক বিহারের এক ব্যক্তি। গতকাল অর্থাৎ শনিবার রাত দশটা নাগাদ আগরতলা থেকে গুয়াহাটি গামী একটি নৈশ্য বাস অসাম চুরাইবাড়িতে প্রবেশ করে। তখন ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে পুলিশ যাত্রীদের তল্লাশি করে। পরে রবিশঙ্কর সিং (৪৭) নামের এক ব্যক্তির ব্যাগ থেকে দু কেজি শুঁকনো গাঁজা জব্দ করা হয়। পরে পুলিশ ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলার রুজু করেছে। জানা যায় ধৃত রবিশঙ্কর সিং এর পিতা মৃত শম্ভুসরণ সিং, তার বাড়ি বিহার রাজ্যের নাওডা জেলায়। সে বর্তমানে কর্মসূত্রে বদরপুর বসবাস করছে। সে আরো জানায় আগরতলা রেল স্টেশন থেকে এক ব্যক্তির কাছ থেকে এই গাঁজা নিয়ে আসছিল। এই নিয়ে সে দ্বিতীয়বারের মতো গাঁজা বহন করেছিল বলে জানায়। বর্তমানে পুলিশি ধড়পাকরের কারণে বৃহৎ পরিমাণ গাঁজা চুরাইবাড়ি হয়ে অন্যত্র পাচার করতে পারছে না পাচারকারীরা। তাই বিভিন্ন পন্থা অবলম্বন করে যাত্রী সেজে দু – চার কেজি প্যাকেট করে বহিঃরাজ্যে প্রচার করছে।
যাত্রী সেজে গাঁজা পাচার করতে গিয়ে অসম চুরাইবাড়ি পুলিশের হাতে আটক বিহারের এক ব্যক্তি।
