যুব বিচিত্রা প্রতিনিধি,পাথারকান্দি, ০৪ ফেব্রুয়ারি :- “অটোনমাস কাউন্সিল চাই” স্লোগান এবং মিছিলে কাঁপলো পাথারকান্দি শহরের রাজপথ। গতকাল বিকেলে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সৈনিক ওয়েলফেয়ার সংস্থার উদ্যোগে বিশাল রেলী বের করে সরকারের কাছে দাবী প্রেরণ করা হয়। এতে পাথারকান্দি ও বরাক উপত্যকার বিষ্ণুপ্রিয়া মনিপুরি সম্প্রদায়ের পাঁচ হাজারের অধিক জনতার যোগদান মিলে মিছিলে। এতে বিষ্ণুপ্রিয়া মনিপুরি জনগণের ভূমি, ঐতিহ্য, সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়, ভাষাগত ঐতিহ্য এবং সামাজিক কল্যাণ রক্ষা জন্য রক্ষার জন্যে এই অটোনমাস কাউন্সিল গঠনের দাবিতে সরব হয় তাঁরা। মিছিল শুরু হয় দুপুর ১২ টায় পাথারকান্দি সৈনিক ক্লাব প্রাঙ্গণ থেকে, প্রতিবাদী মিছিলটি গোটা পাথারকান্দি শহর পরিক্রমা করে সমজেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে লিখিত দাবী পত্র তুলে দেন সমজেলা প্রশাসন এর হাতে।
অটোনমাস কাউন্সিল এর দাবীতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের বিশাল প্রতিবাদ কার্যসূচি
