নিখোঁজ ১৫ বছরের কিশোর, উদ্বেগে কিশোরের পরিবার

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ৩১ জানুয়ারি :- উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত জইতাং এডিসি এলাকার একটি নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, নিখোঁজ যুবকের নাম জেরেমিয়া হালাম, বয়স(১৫) এই কিশোর গতকাল অর্থাৎ ৩০ জানুয়ারি বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিট নাগাদ নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজ কিশোরের পিতার নাম রাজিব হালাম। পরিবার সূত্রে জানা যায়, বাড়ির লোকজন জেরেমিয়া কে খোঁজ করে দেখেন জেরেমিয়া বাড়িতে নেই। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। শেষবার তাকে জইতাং এলাকাতেই দেখা গিয়েছিল বলে জানান পরিবারের লোকজন। ঘটনার পর পরিবার চরম উৎকণ্ঠায় রয়েছে। বিষয়টি স্থানীয় থানায় জানানো হয়েছে বলে জানান পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমের দারস্ত হয়ে জানান, কোন সহৃদয় ব্যাক্তি যদি জেরেমিয়া হালামের কোনো খোঁজ পান বা তাঁর সম্পর্কে কোনো তথ্য থাকে, তাহলে অনুগ্রহ করে অবিলম্বে ৮৭৮৭৭৩৮৯৩০ নম্বরে যোগাযোগ করার জন্য। একটি ছোট তথ্যই হয়তো তাকে নিরাপদে বাড়ি ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে।সকলের সহযোগিতার আবেদন জানিয়েছে নিখোঁজ কিশোরের পরিবার। একের পর এক নিখোঁজের ঘটনায় আতঙ্কিত ধর্মনগরবাসী।