যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর, ২১ সেপ্টেম্বর :- গত ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মার পূজোর পুণ্য দিনে কবিতার নতুন বই আসামের শিলচরের বিখ্যাত প্রকাশনী নতুন দিগন্ত প্রকাশনী আনুষ্ঠানিক ভাবে সান্ধ্য অনুষ্ঠানে মধ্যশহর শিলচরে ও এই অঞ্চলের বৌদ্ধিক সমাবেশে “শহিদের জামা আকাশে উড্ডীন” উন্মোচন হয়েছে। এই প্রতিষ্ঠানের কর্ণধার কবি সম্পাদক মিতা দাস পুরকায়স্থ গ্রন্থকে যথাযথ রূপদিতে খুব পরিশ্রম করেছেন, উত্তর পূর্বাঞ্চলের বরাক উপত্যকা থেকে এখন পর্যন্ত ৩৫০টি বই এর প্রকাশ করে এখন আলোচনার শিরোনামে। উল্লেখ্য, ( যখন ধানের গন্ধ) গল্প গ্রন্থ, মেঘেওড়ে ভালোবাসার উত্তরীয় (কাব্যগ্রন্থ) “আজ আমাদের উৎসব” (কাব্য গ্রন্থ) এর সঙ্গে যুক্ত হলো “শহিদের জামা আকাশে উড্ডীন” ( কাব্য গ্রন্থ)। ঐতিহাসিক গবেষণা ধর্মী উপন্যাস “মালিনী বিলের আখ্যান” ও এই প্রতিষ্ঠান থেকে বের


হয়েছে। প্রকাশিকা আমাদের সবাই কে শুভেচ্ছা স্মারক ও সেইদিন দিয়ে উৎসাহিত করেছেন; তার সঙ্গে খাওয়া দাওয়া মনোজ্ঞ অনুষ্ঠান ছিল। “শহিদের জামা আকাশে উড্ডীন” প্রচ্ছদ দীপক সরকার সার্বিক পরিকল্পনা মিতা দাস পুরকায়স্থ। এই গ্রন্থের সকল কবিতাই বরাকউপত্যকার মাতৃভাষার শহিদেরআত্মবলিদান নিয়ে লেখা, আমাদের অস্তিত্ব লড়াই এর একঝলক অগ্নিফুলিঙ্গ এইকবিতাগুচ্ছে বিধৃত আছে। রুচিশীল নান্দনিক ঝলমলে, দুধ সাদা কাগজেছাপা, অতিউন্নত বাঁধাই; দৃষ্টিনন্দন ঔজ্জ্বল্য প্রচ্ছদ।
* সেই সঙ্গে “শহিদের জামা আকাশে উড্ডীন” গ্রন্থে একাদশ শহিদে বিখ্যাত শিল্পীদেয় আঁকিয়ে নিয়েছেন প্রকাশিকা; উল্লেখ্য সেইসময় ছবি তোলার হিরিক ছিলনা।
* একটি গুলিবিদ্ধ ছবি থেকে ছবি করা হয়েছে। সেটা আমাদের চেতনাকে ঋদ্ধ করবে। মাত্র ২০০ টাকা সরাসরি আমার কাছ থেকে নিতে পারেন কিংবা শিলচর নতুন দিগন্ত প্রকাশনী থেকে সংগ্রহ করতে পারেন; আপনারা পড়ে মতামত দিলে আমরা খুশি আবার নতুন বই করতে উৎসাহিত হবো বলে জানালেন আয়োজক।
* সেই সঙ্গে এই প্রকাশনা অনুষ্ঠানে এই অঞ্চলের যশস্বী ছড়া; গল্পকার অর্চনা দাসের শিশু কিশোরদের মন – মানসিকতা গড়ে দিতে।
* অসাধারণ ছড়া গ্রন্থ “ছড়িয়ে খোঁজে” প্রকাশক একই নতুন দিগন্ত প্রকাশনী শ্যামাপ্রসাদ রোড শিলচর। প্রতি পাতায় ছবি দৃষ্টিনন্দন প্রচ্ছদ, উন্নত বাঁধাই, দুধসাদা কাগজে ছাপা।
