বরাকের অন্যতম বিধানসভা সোনাই সমষ্টি তে ব্যতিক্রমী দৌড়ে জনতা দলের টিকিট প্রত্যাশী মিনার হুসেইন মাঝার ভূঁইয়া

যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর, ২৭ জানুয়ারি :- বরাক উপত্যকার সবচেয়ে সহনশীল বিধানসভা কেন্দ্র সোনাইয়ে রাজনৈতিক নেতাদের দৌড়ঝাঁপ ও লড়াই জমে উঠেছে। একদিকে যখন সাধারণ মানুষ ব্যতিব্যস্ত বিজেপি সরকারের অত্যধিক মূল্যবৃদ্ধি সহ সিন্ডিকেট রাজের দৌরাত্ম্যে, অন্যদিকে এ আই ইউ ডি এফ বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়ার উপর অলস ও অকর্মণ্যতার তকমা লাগিয়ে বিভিন্ন অভিযোগ সামনে উঠে আসছে। তেমনি কংগ্রেস দলের কর্মকর্তাদের গৃহযুদ্ধের ফলে পরিস্থিতি চরমে পৌঁছে গেছে। সাধারণ জনতা এখন সঠিক নেতা নির্বাচন করতে হিমশিম খাচ্ছেন। সময় সময়ে কিছু বিধায়করা গিরগিটির মতো রং বদলাচ্ছেন সাধারণ জনতার সমস্যা ও গণচেতনা ধীরে ধীরে মরীচিকায় পরিণত হচ্ছে। এমতাবস্থায় হঠাৎ করে দিন কয়েকের মধ্যেই সোনাই অঞ্চলে বিশেষ করে সোনায় বিধানসভা কেন্দ্রের গ্রামে গঞ্জে শহরে এবং ঘন জনবসতি এলাকায় নতুন করে জনতা দল ইউনাইটেড প্রার্থী মিনার হোসেন মাঝারভূঁইয়ার নাম জনমনে ছড়িয়ে পড়েছে। মিনার হুসেইন সকল স্তরের

নাগরিকদের সহযোগিতায় সর্বদা তৎপর, এগিয়ে আসছেন নিঃস্বার্থভাবে। সম্প্রতি, সোনাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিদর্শন এবং জনতার দরবারে এগিয়ে রয়েছে জনতা দল ইউনাইটেড এর টিকিট প্রত্যাশী প্রার্থী মিনার হোসেন মাঝারভূঁইয়া। বর্তমান বিজেপি সরকার অ্যালায়েন্স দল হিসেবে অসম গণপরিষদ এবং জনতা দল ইউনাইটেডকে সঙ্গে নিয়ে কাজ করছে এখন দেখা যাক বিজেপি দলের হাই কমান্ড তথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কি নেয় সোনাই সমষ্টি নিয়ে পদক্ষেপ! সোনাই সমষ্টি তে মোট কথা কংগ্রেস – বিজেপি র দৌড়ঝাঁপ তুঙ্গে। তবু ও পিছিয়ে নেই জনতা দল ইউনাইটেড। জল্পনার কেন্দ্রবিন্দু এবং মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মিনার হোসেন মাঝার ভুঁইয়া। সমষ্টির সকল স্তরের নাগরিকদের হৃদয়ে নিজের কর্মকাণ্ডের ফলে জায়গা করে নিয়েছেন মিনার, যা স্পষ্টভাবে সাংবাদিকদের বললেন । প্রসঙ্গত সোনাই বিধানসভা বরাক উপত্যকার অন্যতম বিধানসভা কেন্দ্র হিসেবে পরিগণিত। তবে এবার যে আজমল সাহেব এর দোকান বরাক উপত্যকার বাজারে আর নয় তাঁর স্পষ্টতা ও জনসমক্ষে।তবে জনতা দল ইউনাইটেড এর পক্ষে মিনার হুসেইন মাঝার ভূঁইয়া কে টিকিট প্রদান করলে জয় নিশ্চিত বলে দাবী একাংশের।