নেতাজি

  • আশুতোষ দাস –

তোমার সুদীপ্ত কন্ঠ আজও স্বাধীন স্বপ্ন খোঁজে চোখে মুখে,

প্রত্যেকের চেতনার আকাশে উদ্ভাস নক্ষত্রের মতো জেগে আছো বুকে।

তুমি এক যুগোত্তীর্ণ একক কালের সঞ্জীবনী অমোধ সারথি,

তোমার জীবন চর্চা উচ্চারিত সমাজ গড়ার আজ স্বপ্নাদ্য আরতি।

তোমার কখনো মৃত্যু নেই চিরন্তনী তোমাকে কখনো ভুলবে না কেউ,
তুমি স্বদেশ মায়ের বরেণ্য সন্তান আমাদের গর্ব সমুদ্রের ঢেউ,

আকাশ প্রদীপ হয়ে আলো দাও নিয়ত আদর্শে নিয়ত ভাষণে,

তুমি আমাদের নেতাজি ভারতবাসী তাই রেখেছেন হৃদয় আসনে।