মহকুমা স্তরের উপজাতী লোকনৃত্য প্রতিযোগিতা ও ৪৮তম ককবরক দিবস উদযাপন

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১৯ জানুয়ারি :- ধর্মনগর মহকুমায় আজ অর্থাত ১৯ জানুয়ারি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল মহকুমা স্তরের উপজাতীয় লোকনৃত্য প্রতিযোগিতা – ২০২৬ এবং ৪৮তম ককবরক দিবস উদযাপন করা হয়। ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবর্ষিকী ভবনে সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়। এই অনুষ্ঠানে ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকা থেকে আসা শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন ধর্মনগর পুরপরিষদের চেয়ারপার্সন মিতালি দাস সেন, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সঞ্জীব দাস, উওর জেলা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সমর চক্রবর্তী, সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিরা তাঁদের বক্তব্যে ককবরক ভাষা ও উপজাতীয় সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ভাষা-সংস্কৃতি সংরক্ষণের আহ্বান জানান।

লোকনৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলি ঐতিহ্যবাহী নৃত্যভঙ্গি, পোশাক ও বাদ্যযন্ত্রের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। প্রতিযোগিতার পাশাপাশি ককবরক দিবস উপলক্ষে ভাষা ও সংস্কৃতির ঐতিহ্য নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা বিশেষ আকর্ষণ ছিল। উল্লেখ্য, ধর্মনগর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান উপজাতীয় সংস্কৃতির বিকাশ ও সংরক্ষণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।