চেহিয়ারাই পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জনপ্রতিনিধিরা

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১৯ জানুয়ারি :- গত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে দামচেরা আরডি ব্লকের অন্তর্গত চেহিয়ারাই পাড়ায় সুরেন্দ্র রিয়াং-এর বাসভবন মধ্যরাতে অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে পুড়ে যায়। আকস্মিক এই আগুনে ঘরবাড়ি ও আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ নথিপত্র ভস্মীভূত হয়, ফলে পরিবারটি চরম দুর্দশার মুখে পড়ে।আজ ঘটনাস্থল পরিদর্শনে যান দামছড়া সাবজোনাল চেয়ারম্যান তাশিরাম রিয়াং। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ওয়াইটিএফ উত্তর জেলা সভাপতি খোকন ত্রিপুরা। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাৎক্ষণিক সহায়তার ব্যবস্থা করেন।পরিদর্শনকালে জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় সাহায্যের উদ্যোগ নেওয়া হবে বলে জানান। এই সহায়তায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত পুনর্বাসনের দাবি জানান।