অনিতা চৌধুরী কে প্রার্থীত্বে প্রাধান্য মুখ্যমন্ত্রী’র
যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর ১৮ জানুয়ারি: দিন ঘনিয়ে আসতে ই দৌড়ঝাঁপ তুঙ্গে সবকটি বিধানসভায়। এগিয়ে রয়েছে কাঠিগড়া ও। এই আসনে যদিও বিজেপি থেকে টিকিট প্রত্যাশীদের সংখ্যা দীর্ঘায়িত তবে প্রাধান্যে রয়েছে অনিতা চৌধুরী র।
উল্লেখ্য, গতদিন জালালপুর একটি সরকারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুখ্যমন্ত্রী ড° হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত থেকে জনসমক্ষে ই প্রাথীত্বে প্রাধান্য মুলক ইঙ্গিত দিলেন অনিতা চৌধুরী কে নিয়ে। এবং তিনি ও মুখ্যমন্ত্রী সহ দলীয় কর্মকর্তা এবং প্রদেশ নেতৃত্বের আশ্বাস নিয়ে এগিয়ে চলছেন।আজ অবধি কাঠিগড়ায় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন এগিয়ে রয়েছে অনিতা চৌধুরী র নাম। বিগত ১২ বৎসর ধরে দলের স্বার্থে কাজ করে যাওয়া অনিতা কি বললেন যুব বিচিত্রা র ক্যামেরায় শুনুন তার মুখের কথা:

বিভিন্ন প্রার্থী কে পিছিয়ে ফেলে এগিয়ে রয়েছে অনিতা চৌধুরী র নাম ডাক।জনতার দরবারে কাজের নিরিখে অনিতা ই শেষ হাসি হাসবে কি তা হলো এবার দেখার বিষয়!
এবার জনতা জনার্দন, কি হয় কাঠিগড়া র পরবর্তী ভবিষ্যত? কে হবে পরবর্তী বিধায়ক? সবমিলিয়ে চলছে জল্পনা।
