শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব দিবস উদযাপন দেশ বিদেশে

যুব বিচিত্রা প্রতিনিধি, গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর :- সৎসঙ্গ এর প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম শুভ আবির্ভাব দিবসের আয়োজন যেন বাদ পড়ে নি রাজ্য – দেশ তথা বিদেশেও। আজ ৩০ শে ভাদ্র তালনবমী

তিথিতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ধরাধামে আবির্ভাব আর এই আনন্দের ঢেউ যেন মানুষের আত্মার সঙ্গে মিশ্রিত এক প্রেরণা তাঁর ই নিদর্শন আজকের এই দিনে সবকটি সৎসঙ্গ কেন্দ্র মন্দির, সৎসঙ্গ বিহার সহ সকল

স্থানে। আজ রাজ্যের কেন্দ্রস্থল গৌহাটি সৎসঙ্গ বিহার যেন এক নতুন রূপে অনন্য নজির স্থাপন করেছে। দুদিনব্যাপী আয়োজন,ঘটা করে পালিত শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ আবির্ভাব দিবস সমারোহ।

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দিনব্যাপী আয়োজন সম্পন্ন সৎসঙ্গ বিহার গৌহাটি তে।

লোকে লোকারণ্য গৌহাটি সৎসঙ্গ বিহার, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মসভা, মহাপ্রসাদ বিতরণ সহ সকাল এবং সন্ধ্যায় সমবেত প্রার্থনা যেন আধ্যাত্মিক প্রেরণার ব্যতিক্রম উৎস হয়ে গড়ে উঠে সৎসঙ্গ বিহার গুয়াহাটি।

কম করে দশ হাজারের অধিক ভক্ত সমাগম চোখে পড়ে গৌহাটি সৎসঙ্গ বিহারে। সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে এক অনন্য রূপ পরিলক্ষিত হয়,আলোর রোশনাই সাজিয়ে তোলা হয় মণ্ডপ সহ সম্পূর্ণ পরিসর।

সবমিলিয়ে শুধু মাত্র গুয়াহাটি সৎসঙ্গ বিহার ই নয় অসম সহ গোটা ভারতের বিভিন্ন প্রান্তেই আজকের এই শুভ আবির্ভাব দিবসের আয়োজন ছিল চোখে পড়ার মতো। তবে বাদ নেই বাংলাদেশ, আমেরিকা (ইউএসএ), নেপাল সহ বিভিন্ন আন্তর্জাতিক দেশ ও।