যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ১০ জানুয়ারি :- খেলো ধর্মনগর ২০২৫ ইভেন্টের অঙ্গ হিসেবে আজ ধর্মনগরে অনুষ্ঠিত হল বেডমিন্টন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় মুখোমুখি হয় ধর্মনগরের নয়াপাড়া ইংলিশ মিডিয়াম এইচ.এস স্কুল এবং পিএম-শ্রী ধর্মনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের দল। খেলার শুরুতেই টসে জয়লাভ করে নয়াপাড়া ইংলিশ মিডিয়াম এইচ.এস স্কুলের খেলোয়াড়রা এবং তারাই প্রথমে খেলা শুরু করে। ম্যাচের শুরু থেকেই দুই স্কুলের খেলোয়াড়দের মধ্যে দেখা যায় চরম প্রতিদ্বন্দ্বিতা ও হাড্ডাহাড্ডি লড়াই। প্রতিটি র্যালিতে খেলোয়াড় দের দক্ষতা, দ্রুততা ও মনোবল দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে।
দীর্ঘ সময় ধরে চলা উত্তেজনাপূর্ণ লড়াইয়ের শেষে নয়াপাড়া ইংলিশ মিডিয়াম এইচ.এস স্কুলের খেলোয়াড়রা সংগ্রহ করে মোট ১০ পয়েন্ট। অপরদিকে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে পিএম-শ্রী ধর্মনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা অর্জন করে ২১ পয়েন্ট।
ফলস্বরূপ, বেশি পয়েন্ট সংগ্রহ করে পিএম-শ্রী ধর্মনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের খেলোয়াড়রাই ম্যাচে জয়লাভ করে। খেলো ধর্মনগর ২০২৫-এর এই বেডমিন্টন প্রতিযোগিতা ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা আরও বাড়িয়ে তোলে।
খেলো ধর্মনগর ২০২৫-এ বেডমিন্টন প্রতিযোগিতা পিএম-শ্রী ধর্মনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের জয়
