উত্তর ত্রিপুরায় ‘মাইন্ড কোয়েস্ট অলিম্পিয়াড ২০২৬’ অনুষ্ঠিত

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১২ জানুয়ারি :- উত্তর ত্রিপুরা জেলার মেধাবী ছাত্রছাত্রীদের মানসিক দক্ষতা ও বৌদ্ধিক উৎকর্ষ যাচাইয়ের লক্ষ্যে অনুষ্ঠিত হল “নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট লেভেল মাইন্ড কোয়েস্ট অলিম্পিয়াড ২০২৬”। এই প্রতিযোগিতা মূলত উত্তর জেলার মধ্যে দুটি জায়গাতে করা হয়, ধর্মনগর কলেজ এবং বিলথৈ স্কুলে। এই পরীক্ষায় মোট ২০০০ এর বেশী ছাত্রছাত্রীরা রেজিস্ট্রেশন করেছে। রেজিস্ট্রেশন করতে কোন ধরনের ফি নেওয়া হয় নি।এই প্রতিযোগিতার আয়োজন করে রামন ইনস্টিটিউট। রবিবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুল সংখ্যক ছাত্রছাত্রী এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। গণিত, যুক্তিবিদ্যা, মানসিক সক্ষমতা ও বিশ্লেষণধর্মী প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই করা হয়। প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যতের উচ্চতর শিক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে বলে আয়োজকদের অভিমত।অনুষ্ঠান আয়োজনে রামন ইনস্টিটিউটের পাশাপাশি একাধিক শিক্ষা ও পরামর্শমূলক সংস্থা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও স্বচ্ছ মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে অলিম্পিয়াডটি সফলভাবে সম্পন্ন হয়।আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের প্রতিযোগিতা ছাত্রছাত্রী দের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগামী দিনে আরও বৃহৎ পরিসরে এমন শিক্ষামূলক উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও জানান তারা।উল্লেখ্য, মাইন্ড কোয়েস্ট অলিম্পিয়াড ২০২৬ উত্তর ত্রিপুরার শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক ও অনুপ্রেরণামূলক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকলো।