প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্যে হাইলাকান্দি জেলা আয়ুক্তের সভাকক্ষে প্রস্তুতি সভা

ইকবাল হুসেন চৌধুরী, হাইলাকান্দি, ০৯ জানুয়ারি :- হাইলাকান্দিতে আসন্ন প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বুধবার হাইলাকান্দিতে প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিশনার অভিষেক জৈন-এর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় হাইলাকান্দির নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে ২৬ জানুয়ারি সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সরকারি

সব বিভাগের শীর্ষ আধিকারিক, প্রবীন নাগরিক এবং বেসরকারি সংগঠনগুলির কর্মকর্তারা অংশ নেন। জেলা সদরে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সভায় এক দিবসীয় কার্যসূচি প্রণয়ন করা হয়। কার্যসূচির মধ্যে রয়েছে, সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ তর্পণ,শোভাযাত্রা, ট্যাবলো প্রদর্শনী, শহরের স্থায়ী মাইকযোগে দেশাত্মবোধক সংগীত প্রচার, ফলমূল বিতরণ ইত্যাদি। সভায় অন্যান্যের মধ্যে ডিডিসি

নরসিং বে, জেলা পরিষদের সিইও রুথলিয়েঙথাঙ, সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা সহ ‌পাচ এডিসি ড. খালেদা সুলতানা, অন্তরা সেন, মনসুর আহমদ মজুমদার, ভেনলাল লিমপুই এবং সপ্ততী এন্দো সহ জেলার সব সার্কেল অফিসার ও বিডিওগন অংশ নেন।