সুরজিৎ দাস, পাঁচগ্রাম, ০৯ জানুয়ারি :- একটি চলন্ত ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। তবে এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের মতে, ওই ব্যক্তি রেল লাইনের কাছাকাছি ছিলেন, সেই সময় হঠাৎ ট্রেন এসে তাকে চাপা দেয়। দুর্ঘটনাটি এতোটাই ভয়াবহ ছিল যে তিনি সঙ্গে সঙ্গেই প্রাণ হারান।
ঘটনার খবর পেয়ে রেল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধারের কাজ শুরু করে। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়।
এই ঘটনায় স্টেশনে প্রচুর মানুষ ভিড় করেন। যাত্রী ও স্থানীয় মানুষজন এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।রেল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি এখনও।
