গৌহাটি কলা ক্ষেত্রে সাংস্কৃতিক সন্ধ্যায় বিশেষ সংবর্ধনায় ভূষিত বরাকের অন্যতম সমাজসেবী অনিতা চৌধুরী

যুব বিচিত্রা প্রতিনিধি, গুয়াহাটি, ০১ ফেব্রুয়ারি :- অংকীয়া ভাওনা এবং নাট্য সাহিত্য ও লোক সাহিত্য উপসমিতি র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় বরাকের বিশিষ্ট সমাজসেবী অনিতা চৌধুরী কে। ৩১ জানুয়ারি সন্ধ্যায় গুয়াহাটি শঙ্করদেব কলা ক্ষেত্রে আয়োজিত গ্রন্থ উৎসবে সাংস্কৃতিক সন্ধ্যায় বিশেষ সংবর্ধনায় ভূষিত হন বরাকের অন্যতম সমাজসেবী অনিতা চৌধুরী।

উল্লেখ্য, অসমীয়া তথা সনাতনী হিন্দু সংস্কৃতির এক ঐতিহ্য বলে খ্যাত অংকীয়া ভাওনা আজ ও যথারীতি পরিলক্ষিত হয়, যা গতকাল সন্ধ্যায় গুয়াহাটি শঙ্করদেব কলা ক্ষেত্রে আয়োজিত বর্ণাঢ্য আয়োজনে বিশিষ্ট ব্যক্তিবর্গ কে ফুলাম গামোছা, মানপত্র সহ মেমেন্টো দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন গ্রন্থের সম্ভার চোখে পড়ে, যোগদান করে ওয়েল ইন্ডিয়া লিমিটেড সহ প্রতিষ্ঠিত বাণিজ্যিক শাখা। মূল কথা এক শিক্ষণীয় পরিবেশে তিনদিন ব্যাপী আয়োজন চলবে শ্রীমন্ত শঙ্করদেব কলা ক্ষেত্রে।

এদিন সংবর্ধিত হয়ে বক্তব্য রাখতে গিয়ে অনিতা চৌধুরী বলেন এইসব ‘ভাওনা’ আমাদের তথা সনাতনী দের কৃষ্টি সংস্কৃতি বাঁচিয়ে রেখেছে, তাই এই অনুষ্ঠান আগামীতে তিনি বরাক উপত্যকায় করানোর চেষ্টা করবেন বলে মঞ্চে ভাষণ দেন। এদিন দর্শকরা ও ছিল চোখে পড়ার মতো।