রাষ্ট্রীয় মর্য্যাদায় বিদায় জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বরাক উপত্যকার বিজেপির পিতামহ কবীন্দ্র পুরকায়স্থ কে

যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর, ০৯ জানুয়ারি :- বুধবার বিকেলে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন ছিলেন শিলচর মেডিকেল কলেজে।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে তাঁর মরদেহ নিয়ে শিলচরের বিভিন্ন পথ পরিক্রমা সেড়ে শিলচর ডিএসএ ময়দানে নিয়ে আসা হয় এবং সেখানে তাঁকে শেষবারের মতো শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।

আজ অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানালেন প্রাক্তন মন্ত্রী ও বিজেপির পিতামহ কবীন্দ্র পুরকায়স্থ কে, প্রায় দশ হাজারের অধিক মানুষের আবেগ উপেক্ষা করে শেষ যাত্রায় ব্রতী হলেন পুরকায়স্থ।

শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন রাজ্যের প্রদেশ সভাপতি দিলীপ শইকীয়া, বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রাই, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, তৃণমূল সাংসদ সুস্মিতা দেব সহ বিভিন্ন দল সংগঠনের মানুষ তাঁকে শেষবারের মতো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শিলচর ডিএসএ ময়দানে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শিলচর সার্বজনীন শশ্মানঘাটে প্রাক্তন মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ এর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বরাক উপত্যকার সকল শ্রেণীর মানুষ সহ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ বলিষ্ঠ নেতারা।