আগামী ১৮ জানুয়ারী কাটাখাল সৎসঙ্গ বিহারের প্রতিষ্ঠা বার্ষিকী তৎসহ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব ঘিরে জোর প্রস্তুতি

যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর, ০৮ জানুয়ারি :- কাটাখাল সৎসঙ্গ বিহারের প্রতিষ্ঠা বার্ষিকী তৎসহ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব উদযাপন ঘিরে জোর প্রস্তুতি এগিয়ে চলছে। উল্লেখ্য, আগামী ১৮ জানুয়ারি রবিবার দিনভর উৎসব কর্মসূচি হাতে নিয়েছে মন্দির কমিটি। “সৎসঙ্গ বিহার কাটাখাল” এর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী তৎসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম জন্ম মহোৎসব উদযাপন ঘিরে সবধরনের প্রয়াস হাতে নিয়েছে কর্তৃপক্ষ। শ্রীশ্রী আচার্য্য দেব আশীর্বাদপুতঃ মহোৎসবের প্রস্তুতি নিত্য চলছে জোর কদমে।এই উৎসবকেই কেন্দ্র করে মহাকালের পরিবেশ রচিত করতে উৎসব কমিটিতে জড়িত দাদা,মায়েরা যেন আবাল-বৃদ্ধ-বনিতা নিয়ে তাঁর আশীর্বাদ ও ইচ্ছাপূরণে বিকাশ বিভবে মেতে তুলতে দীক্ষিত সহ অদীক্ষিতদের বাড়ীবাড়ী গিয়ে আমন্ত্রণ জানাতে দেখা যায়। ১৮ জানুয়ারি মহোৎসব প্রাঙ্গনে আনন্দ জোয়ারে মহামিলনে মিলিত হয়ে উৎসমুখী হওয়ার আহ্বান জানান কর্তৃপক্ষ।

অবশেষে ইষ্ঠসেবকদের নিকট স্বস্তি-স্বার্থ হয়ে শান্তির সুসংহত অভিযানে অমরবার্তা নিয়ে প্রতিটি প্রাণের ছোঁয়া মহোৎসবটিকে সার্থক করে তুলতে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন আয়োজক কমিটি।