লালায় সরকারি স্বদেশী মেলার শুভ উদ্বোধন

ইকবাল হুসেন চৌধুরী, হাইলাকান্দি, ০৬ জানুয়ারি :- কেন্দ্রীয় সরকারের এম.এস.এম.ই মন্ত্রকের রেইজিং অ্যান্ড অ্যাক্সেলারেটিং এম.এস.এম.ই পারফরম্যান্স (আরএএমপি) স্কিমের অধীনে হাইলাকান্দি জেলার ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স সেন্টার এবং আসাম স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর উদ্যোগে লালার ধনীপুর রোডস্থ সেন্ট্রাল স্কুল ক্যাম্পাসে পাঁচ দিনব্যাপী উদ্যোম সমাগম নামক স্বদেশী মেলার শুভ উদ্বোধন হয়। হাইলাকান্দির‌ সহকারী কমিশনার অনুশ্রুত কাশ্যপ এই মেলার উদ্বোধন করেন। বিভিন্ন এসএইচজি সংগঠন

গুলির উৎপাদিত সামগ্রী ক্রেতাদের কাছে তুলে দিতে এই মেলার আয়োজন করা হয়েছে। এতে ৫০ টিরও বেশী স্টল অংশ নিচ্ছে। প্রতিটি স্টলে স্থানীয় এমএসএমই, স্টার্ট-আপ, কারিগর এবং স্বনির্ভর গোষ্ঠীর বিস্তৃত পণ্য, উদ্ভাবন এবং পরিষেবা প্রদর্শন তুলে ধরা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুরুল আমিন। অন্যান্যদের মধ্যে স্বনির্ভর গোষ্ঠী গুলির উৎপাদিত সামগ্রীর প্রশংসা করে বক্তব্য রাখেন লালা পুরসভার এক্সিকিউটিভ অফিসার অভিজিৎ, মোয়াজ্জেম হোসেন সহ প্রমুখ।