করোনার ছায়া কি ফিরছে ? রহস্যময় ‘HMPV’ ভাইরাসে বাড়ছে উদ্বেগ

সংবাদ সংস্থা, ৩০ ডিসেম্বর :- বিশ্বজুড়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের চিন্তা বাড়াচ্ছে এক রহস্যময় শ্বাসযন্ত্রের ভাইরাস – Human Metapneumovirus (HMPV) কোভিড-১৯ বা সাধারণ ফ্লুর মতো উপসর্গ থাকলেও, এই ভাইরাসটি আরও দ্রুত ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

২০০১ সালে আবিষ্কৃত হলেও, সাম্প্রতিক সময়ে HMPV-এর সংক্রমণের ধরন আগের তুলনায় ভিন্ন ও বেশি উদ্বেগজনক। এটি ফুসফুসের নীচের অংশে আক্রমণ করে এবং শিশু ও বয়স্কদের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। লক্ষণগুলির মধ্যে রয়েছে তীব্র কাশি, জ্বর, সর্দি, শ্বাসকষ্ট, গলা ব্যথা, চোখ লাল হওয়া এবং কখনও পেটের সমস্যাও। অনেক ক্ষেত্রে এটি ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ায় রূপ নিতে পারে।

চিকিৎসকদের মতে, উপসর্গ সাধারণ সর্দি – কাশির মতো মনে হলেও অবহেলা করা বিপজ্জনক। কারণ এই ভাইরাস শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতাকে দ্রুত দুর্বল করে দিতে পারে। নির্দিষ্ট চিকিৎসা না থাকায় একে অনেকেই ‘আনট্রিটেবল’ বলে উল্লেখ করছেন।

সতর্কতাই এখন সবচেয়ে বড় অস্ত্র – মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া এবং ভিড় এড়িয়ে চলাই সংক্রমণ রোধের প্রধান উপায়।