বিশ্ববন্ধু সেনের স্মরণে উত্তর ত্রিপুরায় জেলা স্তরের ‘বিশ্ব বন্ধু সেন মেমোরিয়াল সরস মেলা’ র শুভ উদ্বোধন ধর্মনগরে

উৎসর্গ রায়, ধর্মনগর, ২৯ ডিসেম্বর :- শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা বক্তব্য রাখতে গিয়ে বলেন আজ উত্তর ত্রিপুরা জেলায় বিশ্ববন্ধু সেন মেমোরিয়াল সরস মেলার শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এই ধরনের মেলা একদিকে আমাদের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে সংরক্ষণ করে, অন্যদিকে বিভিন্ন এসএইচজি (SHG) গোষ্ঠীর তৈরি

নানান পণ্যের প্রদর্শনের মাধ্যমে তাঁদের পরিশ্রম ও সৃজনশীলতাকে তুলে ধরে। পাশাপাশি, আমাদের বিভিন্ন জাতি – গোষ্ঠীর ঐতিহ্য, রীতি ও জীবনধারাকে জানার একটি সুন্দর সুযোগ তৈরি হয় এই মেলার মাধ্যমে, যা জাতি – জনজাতির মধ্যে মিলনবন্ধনকে আরও দৃঢ় করে।

এই মেলা আমাদের সকলের প্রিয় ও রাজ্যের গর্ব, প্রয়াত বিশ্ববন্ধু সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর নামেই আয়োজিত। আমরা কখনও তাঁকে ভুলতে পারব না – তাঁর স্মরণেই আজকের এই উদ্যোগ। এর আগে স্কিল দপ্তরের অন্তর্গত ই-রিকশা ড্রাইভিং ও সোলার পিভিবি ইনস্টলেশন প্রশিক্ষণ কর্মসূচিও তাঁর স্মরণে শুরু হয়েছে, এবং আজ এক মিনিটের নীরবতা পালন করে তাঁকে শ্রদ্ধা জানানো হয়েছে।

জনসেবার অঙ্গীকার নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের আত্মনির্ভর ভারত ও আত্মনির্ভর ত্রিপুরা গঠনের লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। সেই লক্ষ্যেই উত্তর ত্রিপুরা জেলায় এই সরস মেলার আয়োজন। সকলের সহযোগিতায় এই মেলা সুন্দর ও সফল হবে – এই আশা রাখি।