যুব বিচিত্রা প্রতিনিধি, হাইলাকান্দি, ২৯ ডিসেম্বর :- হাইলাকান্দি জেলা দ্বীনি তা’লিম বোর্ডের দ্বারা পরিচালিত সাহাবাদ আঞ্চলিক জমিয়তের অধীনে ছাত্র-ছাত্রীদের বাৎসরিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।সাহাবাদ আঞ্চলিক জমিয়তের অধীনে থাকা ৪৬ টি ছবাহী মক্তবের ৩০১ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এই বৃত্তি

পরীক্ষার পরীক্ষক ছিলেন ১৮ জন এবং পরীক্ষার পর্যবেক্ষক ছিলেন সাহাবাদ দারুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা মনির উদ্দিন সাহেব। পরিচালনার দায়িত্বে ছিলেন আঞ্চলিক সভাপতি মাওলানা বাহার উদ্দিন, সম্পাদক মাওলানা জাবিরুল হাসান, মাওলানা আব্দুল জলিল, সহ সম্পাদক হাফিজ সাইদুল হুসেনসহ কমিটির

কর্মকর্তাবৃন্দ। এদিন পরীক্ষা পরিদর্শনে আসেন কাটলীছড়ার বিধায়ক হাজী সুজাম উদ্দিন লস্কর। পরিদর্শন শেষে বিধায়ক সুজাম উদ্দিন আর্থিকভাবে সাহায্যও করেন। এদিন আয়োজিত সংবাদ সম্মেলনে মৌলানা মনির উদ্দিন সাহেব, সভাপতি মাওলানা বাহার উদ্দিন, সম্পাদক মাওলানা জাবিরুল হাসান পরিক্ষার বিভিন দিক নিয়ে বক্তব্য

রাখেন। সম্পাদক মাওলানা জাবিরুল হাসান জানান, আগামী ৩ জানুয়ারী ২০২৬ ইং মাগরিবের পরে ঘোষণা হবে ফলাফল বলে জানান।
