রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২৯ ডিসেম্বর :- উত্তর ত্রিপুরার রাজনীতিতে এক শূন্যতা সৃষ্টি করে প্রয়াত হলেন ধর্মনগরের বিজেপি বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ধর্মনগরসহ সমগ্র রাজ্য। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করেন। সাংসদ রাজিব ভট্টাচার্যও সামাজিক মাধ্যমে ২৬ ও ২৭ ডিসেম্বর দলের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। ১৯৫০ সালের ২৩ মে ধর্মনগরে

জন্মগ্রহণ ১৯৫০ সালের ২৩ মে ধর্মনগরে জন্মগ্রহণ করেন বিশ্ববন্ধু সেন। দীর্ঘদিন তিনি ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর ধর্মনগরের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০০৮ সালে প্রথমবার কংগ্রেস প্রার্থী হিসেবে তৎকালীন বামফ্রন্ট কে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হন। ২০১৩ সালেও তিনি ধর্মনগর থেকে কংগ্রেসের টিকিটে জয়লাভ করেন।পরবর্তীতে কংগ্রেস ত্যাগ করে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং ২০১৭ সালে ভারতীয়

জনতা পার্টিতে যুক্ত হন। বিজেপির প্রার্থী হিসেবে ২০১৮ ও ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে পরপর জয়ী হন বিশ্ববন্ধু সেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মোট চারবার বিধায়ক নির্বাচিত হন এবং বিধানসভার উপাধ্যক্ষ ও অধ্যক্ষ – দুই গুরুত্বপূর্ণ দায়িত্বই সামলান। রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক মনস্ক মানুষ হিসেবেও পরিচিত ছিলেন বিশ্ববন্ধু সেন। যাত্রাপালা, নাটক ও সংস্কৃতি চর্চার প্রতি ছিল তাঁর গভীর অনুরাগ। ধর্মনগরের সাধারণ

মানুষের কাছে তিনি কেবল একজন জনপ্রতিনিধি নন, বরং অভিভাবক ও বন্ধুর মতোই গ্রহণযোগ্য ছিলেন। বিশ্ববন্ধু সেনের প্রয়াণে শুধু ধর্মনগর নয়, বাম-বিরোধী রাজনীতিতেও রাজ্যজুড়ে অপূরণীয় ক্ষতি হলো বলে মত রাজনৈতিক মহলের। তাঁর মৃত্যুতে ধর্মনগরের রাজনৈতিক মানচিত্রে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটলো,যা অনেকেই অপূরণীয় বলে মনে করেন।
