হাইলাকান্দি রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে নিষিদ্ধ মাদকসহ আটক এক যুবক

ইকবাল হুসেন চৌধুরী, হাইলাকান্দি, ২৯ ডিসেম্বর :- মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য হাইলাকান্দি পুলিশের। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হাইলাকান্দি রেল স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ

১.৩৩ গ্রাম নিষিদ্ধ মাদক ও নগদ ৯০০ টাকা সহ এক যুবককে আটক করতে সক্ষম হয়। আটক যুবকের নাম আবুল হোসেন লস্কর। তিনি মৃত আব্দুল কাদির লস্করের পুত্র এবং বুয়ালিপার তৃতীয় খন্ড এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। অভিযানের সময় তার কাছ থেকে নিষিদ্ধ ড্রাগস উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে

মাদক পাচার চক্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এই ধরনের অভিযান আরও জোরদার হওয়া প্রয়োজন বলে অনেকে মনে করেন।