অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জনপ্রিয় বিধায়কের
উৎসর্গ রায়, ধর্মনগর, ২৯ ডিসেম্বর :- চিরনিদ্রায় শায়িত হলেন জনপ্রিয় বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন। উল্লেখ্য, গত ৮ ই অগাস্ট ২০২৫ ইং সন্ধ্যার ট্রেইনে আগরতলা থেকে ধর্মনগর নিজ বাড়িতে আসার পথে আগরতলার বাঁধারঘাট রেলস্টেশনে (৫৫৬৭৫ নং) আগরতলা ধর্মনগর প্যাসেনজার ট্রেইনের বাথরুমে পা পিছলে পরে গেলে মাথায় গুরুতর আঘাত লাগে। সাথে সাথে প্রথমে উনাকে আগরতলার সরকারি হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পরে উনাকে আগরতলার আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাজ্যের নিউরো সার্জন ডা: রেড্ডি মাথায় অস্ত্রোপচার করেন। সেখানে উনার অপারেশন
ভালো ভাবে হয় বলে জানান চিকিৎসক। পরে উন্নত চিকিৎসার জন্য ব্যাঙ্গালুরু তে এসটার সি এম আই হাসপাতালে নিয়ে প্রেরণ করা হয়। এসটার সি এম আই হাসপাতালের নিউরো সার্জন গোপাল ভার্মার তত্ত্বাবধানে চিকিৎসা চলে৷ প্রায় ৪ মাস চিকিৎসা চলাকালীন অবস্থায় ২৬ ডিসেম্বর অজানা দেশে পারি দেন রাজ্য বিধান সভার অধ্যক্ষ তথা জনপ্রিয় বিধায়ক বিশ্ব বন্ধু সেনে। শনিবার বিশেষ বিমানে ব্যাঙ্গালুরু থেকে আগরতলা নিয়ে আসা হয় উনার নিথর দেহ। বিমান বন্দর থেকে আগরতলার বিধান সভা ভবনে তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রঃ ডক্টর মানিক সাহা, রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাললু, রাজ্যের সমস্ত মন্ত্রী, বিধায়ক,
বিরোধী দল নেতারা সহ প্রমুখ রা। পরে আগরতলা থেকে ধর্মনগর নিজবাড়িতে পৌঁছে তাঁর নিথর দেহ । রাতে নিজ বাড়িতে রাখা হয় নিথর দেহ। রবিবার সকালে নিথর দেহ নিয়ে ফুল সাজানো স্বর্গ রথে প্রথমে ধর্মনগর রামঠাকুর আশ্রমে এবং পরে বিজেপি উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে একে একে তাকে শ্রদ্ধা জানায়। বিজেপি কার্যালয় থেকে উনার নিথর দেহ নিয়ে যাওয়া হয় ধর্মনগর মহাশ্মশানে। সেখানে উনাকে রাজ্য পুলিশের পক্ষ থেকে গান সেলুটের মাধ্যমে তার শেষ কৃত্য সম্পন্ন হয়। শেষ বিদায়ের সাক্ষী ছিলেন শিল্প বাণিজ্য, কারা ও ওবিসি কল্যান দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, রাজ্য বিধান সভার চিফ হুইপ তথা তেলিয়ামুরা
বিধান সভার বিধায়িকা কল্যানী রায়, উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক চাঁদনি চন্দ্রণ (আইএএস)পানিসাগর ও বাগবাসা বিধান সভার দুই বিধায়ক বিনয় ভুষন দাস ও যাদব লাল দেবনাথ সহ জেলা বিজেপি এবং জেলা প্রশাসনের অন্যান্যরা ও সামিল ছিলেন শেষ শ্রদ্ধা জানাতে। তাছাড়া ও উনকোটি জেলার পুলিশ সুপার আইপিএস সুদমবিকা আর, উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা, বিজেপি উত্তর ত্রিপুরা জেলার সভাপতি কাজল কুমার দাস,সভাধিপতি অর্পনা নাথ, ধর্মনগর মহকুমার মহকুমাশাসক দেবজানী চৌধুরী,

ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান মিতালি রানী দাস সেন সহ শহরের হাজারো হাজারো সমর্থক -অনুরাগীদের উপস্থিতিতে শেষ শ্রদ্ধায় চোখের জলে বিদায় নিলেন জনপ্রিয় বিধায়ক বিশ্ব বন্ধু সেন। সবার মুখে একই আওয়াজ ‘হে মহান তুমি ওপারে ভালো থেকো’। আমরা যুব বিচিত্রা পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম সেন পরিবারের প্রতি রইল সমবেদনা।
