ভারতরত্ন তথা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জি র ১০১তম জন্মদিনে উৎসাহব্যঞ্জক আয়োজন ধর্মনগরে

উৎসর্গ রায়, ধর্মনগর, ২৫ ডিসেম্বর :- ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী র আজ ১০১ তম জন্মদিন। সাড়ম্বরে নানা আয়োজনে সর্বত্র পালিত হবে তাঁর জন্মদিন। এদিন ত্রিপুরা রাজ্যের ধর্মনগরে উৎসাহ ব্যঞ্জক আয়োজনে

বাজপেয়ীর জন্মদিন পালন করতে দেখা যায়। ধর্মনগরে নির্মিত অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় মানুষ। দেশের তিন তিন বারের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কে গভীর শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায় সর্বত্র।

বাজপেয়ীর জন্মদিনে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের কার্যসূচি হাতে নিয়েছে উদ্বুদ্ধ প্রাণের মানুষরা।

ধর্মনগরে এই আয়োজনে সামিল সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান মিতালি রানী দাস সেন, উত্তর ত্রিপুরা জেলা সভাপতির অপর্না নাথ, বিশিষ্ট সমাজ সেবী কাজল দাস, সমাজসেবী শ্যামল নাথ সহ প্রমুখ।