হাইলাকান্দি তে বেজায় পানীয় জল প্রকল্পের বাস্তবায়নে অনিয়ম, জল সরবরাহ পাঁচ মাস থেকে বন্ধ, নেই কর্মীদের বেতন প্রদানের ব্যবস্থা, হস্তক্ষেপ কামনা মুখ্যমন্ত্রীর

ইকবাল হুসেন চৌধুরী, হাইলাকান্দি, ১৯ ডিসেম্বর :- হাইলাকান্দি জেলার বেশিরভাগ অংশ পানীয় জল প্রকল্পের বাস্তবায়নে ব্যাপক অনিয়ম। উল্লেখ্য, হরিষনগর দ্বিতীয় খন্ডের ৮ নম্বর স্থিত পানীয় জল প্রকল্প থেকে জল সরবরাহ বন্ধ রয়েছে বিগত পাঁচ মাস থেকে। ইলেক্ট্রিক মটর বিকল রয়েছে বলে দায়িত্ব প্রাপ্ত জল মিত্রের দাবিকে নস্যাৎ করে দিয়ে প্রতাপনগর গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য জহিরুল ইসলাম বড়ভুইয়া উরফে মন্টাই সংবাদ মাধ্যমে অভিযোগ করে বলেন এই পানীয় জল প্রকল্প থেকে দীর্ঘ পাঁচ মাস ধরে জল পরিষেবা বন্ধ রয়েছে অথচো

চাঁদা কালেকশন দিব্যি করে যাচ্ছে দায়িত্বে থাকা কমিটি। তিনি এদিন বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রতিটি ঘরে পানীয় জল সরবরাহ করার জন্য কোটি কোটি টাকা খরচ করছেন কিন্ত ৮নম্বর পানীয় জল প্রকল্প থেকে মটর বিকলের নামে জল সরবরাহ বন্ধ রয়েছে। তিনি এদিন এক সপ্তাহের সময় সীমা বেঁধে দিয়ে বলেন যদি আগামী বুধবারের ভিতর জল সরবরাহ না হয় তাহলে বৃহত্তর হরিষনগরবাসীকে সঙ্গে নিয়ে এই পানীয় জল প্রকল্পে তালা ঝুলাবেন বলে হুমকি প্রদান করেন। এদিন অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন হাফিজুর রাহমান, রিজুল হুসেন, রিংকু দাস, পনুদ দাস, সুস্মিতা দাস প্রমুখ।