দেওঘর সৎসঙ্গ আশ্রম পরিদর্শন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সভাপতি জে পি নাড্ডার

যুব বিচিত্রা প্রতিনিধি, দেওঘর, ১৯ ডিসেম্বর :- সৎসঙ্গ আশ্রম দেওঘরে হঠাৎ করেই আগমণ ঘটে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা-র। ঝাড়খন্ড রাজ্যের দেওঘর জেলায় সৎসঙ্গ আশ্রমে আধ্যাত্মিক প্রেরণা ও অনুশাসন অনুভবে সকলের ই পদার্পণ ঘটেছে রীতিমতো। বাদ পড়ে নি শাসক – বিরোধী, অরাজনৈতিক রাজনৈতিক,সহ বিশিষ্ট জনের উপস্থিতি। সকলেই এই আশ্রমে পদার্পন করে অনুভব নেন, প্রাণ খুলে ব্যাকালাপ করেন সৎসঙ্গের বর্তমান পরিচালক তথা আচার্য্য দেব এর সঙ্গে। যা এবারও ব্যতিক্রম নয় বিজেপি দলের সর্বভারতীয় প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী নাড্ডার ক্ষেত্রে। সম্প্রতি, আর.এস.এস প্রধান মোহন ভাগবত অনেক সময় আশ্রম পরিদর্শন করেন এবং আচার্য্য সংঘ করেন। এদিকে,নাড্ডা আধঘন্টা র সময় নিয়ে দেওঘর সৎসঙ্গ আশ্রম পরিদর্শন করে আচার্য্য দেব (শ্রী শ্রী বাবাই দাদা) র সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন এবং উনার বিভিন্ন পরামর্শ নিয়ে আধঘণ্টা র জায়গায় প্রায় দেড় ঘণ্টা বসে আধ্যাত্মিক অনুপ্রেরণায় নিজেকে ধন্য মনে করলেন নাড্ডা। তিনি ঠাকুর অনুকূল চন্দ্রের প্রতিষ্ঠিত সৎসঙ্গ আশ্রমের বিভিন্ন কথা শুনেন, এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন চালনায় সহজ পন্থা, রাজনৈতিক জীবনের সারমর্ম শুনেন আচার্য্য দেব এর মুখে। দীর্ঘক্ষণ আলোচনা তথা মত বিনিময় সেড়ে কেন্দ্রীয় প্রাক্তন সভাপতি তথা মন্ত্রী জেপি নাড্ডার এক অন্যতম অনুভবে ফিরলেন দেওঘর সৎসঙ্গ আশ্রম থেকে। তাঁর উপস্থিতি তে সঙ্গে ছিলেন স্থানীয় জেলা প্রশাসন সহ রাজনৈতিক নেতারা।