শৈক্ষিক পরিকাঠামোর আরো এক ধাপ এগিয়ে নিতে ধর্মনগর রাজবাড়ী বালিকা বিদ্যালয়ে যাত্রা শুরু “ডিএনএ” ক্লাবের

উৎসর্গ রায়, ধর্মনগর, ১২ ডিসেম্বর :- বৃহস্পতিবার দুপুরে “ডিএনএ” ক্লাবের উদ্বোধন প্রসঙ্গে বক্তব্য রাখেন

জেলাশাসক চাঁদনি চন্দ্রণ বিজ্ঞান সমাজকে এগিয়ে দিতে অন্যতম সহায়ক। তাই শিক্ষার্থীদের জন্য ব্যবহারিক

এবং তাত্ত্বিক দুটোই প্রয়োজন রয়েছে বিজ্ঞানের গবেষণায় বললেন জেলাশাসক “চাঁদনি চন্দ্রন”। আর এই

“ডিএনএ” ক্লাবের মাধ্যমেই নতুন শিক্ষা নীতির সম্পূর্ণ রূপে বাস্তবায়ন হবে বললেন বিভাগীয় বক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিল এর সদস্য সচিব অঞ্জন সেনগুপ্ত, শিক্ষাধিকারীক

ফিরঞ্জন ত্রিপুরা, অবসরপ্রাপ্ত শিক্ষক যথাক্রমে সুদীপ নাথ, রিপন চক্রবর্তী, তৎসঙ্গে “ডিএনএ” ক্লাবের শিক্ষিকা সৌমিতা দাস সহ স্থানীয় জনপ্রতিনিধি প্রমুখ। এই ক্লাবের উদ্বোধন শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান

চর্চায় নতুন অধ্যায়ের সূচনা,যা হাতে কলমে জীব-বিজ্ঞান, বায়োটেকনোলজি ও আধুনিক বৈজ্ঞানিক গবেষণা সম্পর্কে সহায়ক হবে বললেন শিক্ষানুরাগীরা।