ত্রিপুরা রাজ্য কি আদৌও নেশামুক্ত না কি নেশাযুক্ত?

উৎসর্গ রায়, ধর্মনগর, ১২ ডিসেম্বর :- সরকারের স্বীকৃতি প্রদান নাকি ত্রিপুরা রাজ্যের নেশা- কারবারিদের?

ত্রিপুরা রাজ্য পুলিশ এবং আবগারি বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন জনমনে! চোখ মেললেই আনাচে কানাচে অবৈধ মদ-গাঁজা সহ নেশাদ্রব্যের রমরমা আসর! নেশার স্বর্গ রাজ্যে পরিণত ধর্মনগর সহ গোটা ত্রিপুরা, নীরব দর্শক এর ভূমিকায় কারা? কাদের ছত্রছায়ায় রয়েছে যুব সমাজ ধ্বংসকারীরা?

সমাজে কিছু দুষ্টচক্র মহিলা-পুরুষ রয়েছে যারা অরাজক ভাবে মদ – গাঁজা র ডেরা খুলে বসলেও চোখ নেই প্রশাসনের! কেন এসব? এবার সরব হলো ধর্মনগরের একটি মহিলা সংগঠন যার নাম হলো “দিদি -১১”

এই সংগঠনের নেতৃত্বে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে বেশকটি অভিযান চালায়, বাংলা মদ সহ অবৈধ নেশার ডেরা ভেঙে ফেলতে সক্ষম হয় মহিলা সংগঠন। পুলিশের সহযোগিতা চেয়ে আবেদন জানায় মহিলা সংগঠন “দিদি-১১” এর সদস্যরা।

তাঁরা বলেন, আগামী ভবিষ্যতের সম্পদ যুব প্রজন্ম , কিন্তু তাদের মেরুদন্ড ভেঙ্গে দেওয়ার পথে নেশা সামগ্রীর অবৈধ যোগান। তাঁরা এসব কোন অবস্থায় মেনে নেবে না, অবৈধ নেশার ডেরা ঘুরিয়ে দিতে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।