ছত্তিশগড়ে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত অনেক

সুজন চক্রবর্তী, ছত্তিশগড়, ০৭ ডিসেম্বর :- ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু ৫ জনের। আহত বেশ কজন।ঘটনাটি রবিবার ৭ ডিসেম্বর ভারতের ছত্তিশগড় রাজ্যের যশপুর জেলার দুলদুলা থানা এলাকায়। স্থানীয়দের দাবি, গাড়িতে থাকা নিহত ৫ জন স্থানীয় একটি মেলা থেকে অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন। সেই সময়েই মর্মান্তিক এই দুর্ঘটনাটি সংঘঠিত হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিতে ভাঙচুর চালায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। অভিযুক্ত ট্রাক চালক এবং খালাসিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। পুলিশের আধিকারিক জানিয়েছেন, নিহতরা সবাই দুলদুলা থানা এলাকার বাসিন্দা। কিভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা বলেই দাবি পুলিশের। অপরদিকে, ঘটনার পরই এলাকায় পর্যাপ্ত নিরাপত্তায় মোতায়েনের দাবি জানিয়েছেন স্থানীয় জনগন।