হাইলাকান্দির হোটেল, রেস্টুরেন্টে জলের গুণমান পরীক্ষা করা, তৎসঙ্গে খাবারের উপর পরিষ্কার পরিচ্ছন্ন তা বজায় রাখতে কঠোর নির্দেশ জেলা প্রশাসনের

ইকবাল হুসেন চৌধুরী, হাইলাকান্দি, ০১ ডিসেম্বর :- হাইলাকান্দি জেলায় জনস্বাস্থ্য সুরক্ষা এবং বিশুদ্ধ পানীয় জল সরবরাহ সুনিশ্চিত করতে জেলার সব হোটেল, রেস্টুরেন্ট সহ এ ধরনের প্রতিষ্ঠানগুলিতে উপভোক্তাদের জন্য প্রদান করা পানীয় জলের গুণগতমান জনস্বাস্থ্য কারিগরি বিভাগ অথবা বিভাগের অনুমোদিত ল্যাব্রটরি থেকে প্রতিমাসে পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়েছে। জেলা কমিশনার এই মর্মে এক নির্দেশ জারি করে বলেছেন, পানীয় জলের বি.আই.এস স্ট্যান্ডার্ড অনুসারে এই পরীক্ষায় পরিশোধন সামগ্রী কেমিক্যাল ও মাইক্রোবায়োলজিক্যাল পরিমাপ করে দেখতে হবে।

প্রতিষ্ঠানগুলিকে প্রতিমাসের দশ তারিখের মধ্যে পরীক্ষার রিপোর্ট নির্ধারিত কর্তৃপক্ষ জেলা স্বাস্থ্য আধিকারিক, পৌরসভা অথবা স্থানীয় লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এই আদেশ অমান্য কারীর বিরুদ্ধে জনস্বাস্থ্য আইন, খাদ্য সুরক্ষা ও গুণগতমান আইন এবং অন্যান্য প্রযোজ্য আইনের অধীনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলা কমিশনারের আদেশে জানানো হয়েছে। তৎসঙ্গে খাবারের উপর স্বচ্ছতা লঙ্ঘন করলে ই কঠোরতম পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নির্দেশনা জারি করে জেলা প্রশাসন।