যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর, ০১ ডিসেম্বর :- সর্বমোট ১১ টি স্কুলের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র সিদ্ধেশ্বর মাধ্যমিক বিদ্যালয় অনুরূপভাবে পাশাপাশি কয়েকটি স্কুলের উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রও উক্ত স্কুল। তাই এনিয়ে আজকে পরীক্ষা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন রঞ্জন কুমার দাস এবং সভার উদ্দেশ্যে
ব্যাখ্যা করেন উক্ত স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান। সভায় সর্বসম্মতিক্রমে মাধ্যমিক পরীক্ষা পরিচালনা কমিটি গঠন করা হয় কমিটির সভাপতি মনোনীত হন নির্ঝর দাস সেই সঙ্গে আরো ছয় জন সদস্য মনোনীত করা হয় এবং অনুরূপভাবে উচ্চতর মাধ্যমিকের ও পরীক্ষা পরিচালনা কমিটি গঠন করা হয় বদরুল হক খান কে
সভাপতি মনোনীত করে আরো ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। আজকের এই সভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন স্বপন কুমার দাস, সজল দত্ত, মামন আহমেদ বরভূঁইয়া, মনসুর আলম, কাজল দত্ত,পরিমল নাথ সহ কাতিরাইল হাইস্কুলের প্রধান শিক্ষক, গঙ্গাপুর হাইস্কুলের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা সহ বেশ
কয়েকজন অভিভাবক। উক্ত সভার মূল উদ্দেশ্য ই হলো পরীক্ষা সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সবধরণের প্রস্তুতি চূড়ান্ত করতে তৎপর রয়েছে প্রশাসন সহ পরিচালনা কমিটি।









