যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর, ২৪ অক্টোবর :- বিভিন্ন কর্মসূচি নিয়ে দুদিনের বরাক সফরে মুখ্যমন্ত্রী ড° হিমন্ত বিশ্ব শর্মা, শিলচরে ১০০০ কোটি টাকার বাজেটে বিভিন্ন প্রকল্প ঘোষণা। ডলু বিমানবন্দরের জন্য কেন্দ্রীয় সরকার ৩, হাজার কোটি টাকা অনুমোদন নিয়ে শুরু হবে নির্মাণকাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আদালত
শীঘ্রই জুবিনকে ন্যায়বিচার দেবে বলে জানায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বরাক উপত্যকার শ্রীভূমি জেলার পর, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ কাছাড় জেলার শিলচরে লাখপতি দিদি প্রকল্পের অধীনে চেক বিতরণ করেছেন। চেক গ্রহণের জন্য কমপক্ষে ১০,০০০ এর অধিক মহিলা জড়ো হতে দেখা যায় ।










