হাইলাকান্দিতে ৬৯ কিলোগ্রাম গাঁজা সহ গ্রেপ্তার ২ সরবরাহকারী

ইকবাল হুসেন চৌধুরী, হাইলাকান্দি, ২৯ নভেম্বর :- হাইলাকান্দি পুলিশ ও CRPF-র বিশেষ টিম (QAT 147 BN, কাশিপুর) যৌথ অভিযানে লক্ষীরবন্দ বাইপাস এলাকা থেকে ৬৯ কিলোগ্রাম গাঁজা সহ দুই পাচারকারী কে গ্রেফতার করতে সক্ষম হয়। গোপন সূত্রের ভিত্তিতে ইন্সপেক্টর গৌতমের নেতৃত্বে হাইলাকান্দি পুলিশ ও CRPF-এর বিশেষ কুইক অ্যাকশন টিম (QAT 147 BN, কাশিপুর) যৌথ অভিযানে হাইলাকান্দির লক্ষীরবন্দ বাইপাস এলাকায় অভিযানে ৬৯ কিলোগ্রাম গাঁজা সহ দুই নেশা সরবরাহকারী তথা ব্যবসায়ী আব্দুল মাঝারভূঁইয়া ও

দিলোয়ার হুসেইন কে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। অভিযানের পর ধৃতদের হাইলাকান্দি থানায় নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে হাইলাকান্দি ডিএসপি সহ হাইলাকান্দি সদর থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়। নেশা ব্যবসা দমনে QAT CRPF 147 BN, কাশিপুরের এই সফল অভিযান গোটা জেলাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। আসামের মুখ্যমন্ত্রী ড° হিমন্ত বিশ্ব শর্মা নেশামুক্ত আসাম গড়ার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলেও, রাজ্যের বিভিন্ন এলাকায় এখনো নেশার জাল ছড়িয়ে রয়েছে। তবে CRPF QAT 147 BN কাশিপুর ও হাইলাকান্দি পুলিশের

যৌথ নজরদারি ও দ্রুত অ্যাকশনে এবার রেহাই মেলেনি নেশা ব্যবসায়ীদের। জানা গেছে, CRPF QAT 147 BN, কাশিপুরের নেশা – বিরোধী অভিযান অব্যাহত থাকবে।