যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর, ২৯ নভেম্বর :- আন্তর্জাতিক হিন্দু মহাসভার রাজ্যিক সভাপতি পদে দায়িত্ব প্রদান বরাক উপত্যকার কাছাড় জেলার সুজিত ধর কে। মূলত এবার উত্তর পূর্বাঞ্চল কে লক্ষ্য নিয়ে আসামে প্রথম পদার্পণ আন্তর্জাতিক হিন্দু মহাসভার। শীঘ্রই গঠন হবে রাজ্য কমিটি। নবাগত রাজ্যিক সভাপতি র দায়িত্ব পেয়েছেন কাছাড় জেলার উধারবন্দ বিধানসভার বিশিষ্ট সমাজকর্মী তথা ব্যবসায়ী সুজিত ধর। তাঁর নেতৃত্বে রাজ্যে গঠন হবে নতুন কমিটি। নবনিযুক্ত সভাপতি সুজিত ধর “যুব বিচিত্রা” কে জানায় অতি শীঘ্রই রাজ্যের

নতুন কমিটি গঠনে তৎপর হয়েছেন তিনি। যারা উৎসাহিত গো মাতা এবং রাষ্ট্র মাতার সেবায় এবং নিজের জাতি-কৃষ্টি সংস্কৃতি রক্ষায় উদ্বুদ্ধ ব্যক্তিরা স্বেচ্ছায় যোগাযোগ করতে একটি ফোন নম্বর দিয়েছেন। নম্বরটি হলো ৭০৯৯৯৮৫২১৩, এই ফোন নম্বরে যোগাযোগ করে স্বেচ্ছায় সদস্যপদ লাভ করতে পারবেন বলে জানায় সুজিত ধর। এদিকে, রাজ্য কমিটি র তৎপরতা শুরু হয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্বে ই আসামে রাজ্যিক কমিটির গঠন সম্পন্ন করবেন নবাগত সভাপতি সুজিত ধর বলে তিনি জানান “যুব বিচিত্রা” কে।
