সুজন চক্রবর্তী, ৩০ নভেম্বর :- ভয়াবহ দুর্ঘটনা ভারতের রাজধানী দিল্লির বসন্ত কুঞ্জে। বেপরোয়া গতিতে থাকা একটি চার চাকা গাড়ি আচমকা উঠে পড়ল ফুটপাতে। চোখের নিমেষে পিষে দিল ঘুমন্ত ৩ জন ফুটপাতবাসীকে। ঘটনায় মৃত্যু হয়েছে ১ যুবকের। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ জন। ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে ঘাতক গাড়ি চালককে। স্থানীয় সূত্রে প্রকাশ, শনিবার (২৯ নভেম্বর ) রাত ২টা ৩৩ মিনিটে অ্যাম্বিয়েন্স মলের সামনে দুর্ঘটনাটি ঘটে। চার চাকা গাড়িটি্ বেপরোয়া গতিতে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ফুটপাতের উপর উঠে পড়ে। সেই সময় সেখানে ৪ জন ঘুমাচ্ছিলেন। গাড়িটির চাকায় পিষে যান তাঁরা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ১জনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় বাকি ২ জন সেখানেই চিকিৎসাধীন। ঘাতক গাড়ির চালককে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। জানা গেছে, ধৃতের নাম শিবম (২৯)। তিনি করোলবাগের বাসিন্দা কিন্তু কি কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা এখন ও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শিবমকে ও।
দিল্লিতে ঘুমন্ত ৩ ফুটপাতবাসীকে পিষে দিল বেপরোয়া গাড়ি
