যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর, ২৭ নভেম্বর :- শিলচর – মণিপুর রোডে মর্মান্তিক পথ দূর্ঘটনায় নিহত ২ ছাত্র। বৃহস্পতিবার সকালে শিলচর মণিপুর রোডের জিরিঘাট লালপানিতে দুই তরুণ ছাত্র যথাক্রমে সনাতোম্বা বয়স ৫ এবং আব্দুল সামাদ বয়স ৪ তেল ট্যাঙ্কারের ধাক্কায় প্রাণ হারালো।ঘটনা সংঘটিত করে চালক গা ঢাকা দেয়। এর ফলে ক্ষুব্ধ স্থানীয়রা শিলচর – ইম্ফল সড়ক অবরোধ করে প্রতিবাদ গড়ে তুলেন।
উল্লেখ্য, এই মাসে বরাক উপত্যকায় এটি অন্তত তৃতীয় পথ দুর্ঘটনা। ২৫ নভেম্বর শ্রীভূমিতে পাঁচজন ছাত্র আহত হয়েছিল এবং পরে একজন মারা গিয়েছিল, এবং ১৩ নভেম্বর কাছাড়ের বড়খলায় আরও একজন কলেজ ছাত্র নিহত হয়েছিল। আর আজ হলো লক্ষীপুর বিধানসভার জিরিঘাটে মর্মান্তিক পথ দূর্ঘটনা।দুই নাবালকের আকস্মিক মৃত্যুর ফলে এলাকায় নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে রয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।
শিলচর – মণিপুর রোডে ট্যাঙ্কারের ধাক্কায় প্রাণ গেল দুই স্কুল ছাত্রের
