বদরপুর রেল কলোনিতে ফের নোটিশ, উচ্ছেদের আতঙ্কে সমাধান খুঁজে মুখ্যমন্ত্রী সকাশে বিধায়ক কমলাক্ষ:

সুরজিৎ দাস, পাঁচগ্রাম ২৭ নভেম্বর: বদরপুর রেল কলোনিতে ফের নোটিশ। রেল কলোনির বাসিন্দারা ফের উচ্ছেদের আতঙ্কে এন এফ রেলওয়ের লামডিং ডিভিশনের এক আধিকারিক গত ১৮ নভেম্বর নোটিশ জারি করে নির্দেশ দেন রেলের জমি ৩ ডিসেম্বরের মধ্যে খালি করতে হবে। এই নোটিশ পৌঁছাতেই এলাকা জুড়ে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। নোটিশ পেয়ে অসহায় বাসিন্দারা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের দারস্থ হন। তাদের আশ্বস্ত করে জানান ,তার জানা মতে এই মুহূর্তে রেলের জায়গার প্রয়োজন নেই। তবে যদি রেলওয়ে কলোনির উন্নয়নের ক্ষেত্রে জমির প্রয়োজন হয় তাহলে আলোচনার মাধ্যমে এর সমাধান বের করা যেতে পারে। এছাড়া যদি রেল কর্তৃপক্ষ জোর জবরদস্তি উচ্ছেদ অভিযান শুরু করলে তার বিরোধিতা তিনি করবেন। প্রয়োজনে আন্দোলনে নামতে বাধ্য হবেন। আর আন্দোলনেও যদি কর্তৃপক্ষের টনক না নড়ে তবে বুলডজার তাঁর উপর দিয়ে চালিয়ে ঘরবাড়ি উচ্ছেদ করতে হবে । বিধায়ক কমলাক্ষ আরও জানান। এ বিষয়ে তিনি আগেও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন এবং রেল কর্তৃপক্ষকে মানবিক দৃষ্টিভঙ্গিতে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। স্থানীয়দের মতে, হঠাৎ করে উচ্ছেদের নোটিশ পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ শীতকালীন বিধানসভার ফাঁকে মুখ্যমন্ত্রী ড° হিমন্ত বিশ্ব শর্মা র দারস্থ হয়ে সমাধান খুঁজে লিখিত দাবী জানান।তবে মুখ্যমন্ত্রী র আশ্বাস শীঘ্রই এ ব্যাপারে সহানুভূতিশীল পদক্ষেপ নেবে রাজ্য সরকার।