শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম শুভ জন্ম মহামহোৎসব ও পাঁচগ্রাম সৎসঙ্গ কেন্দ্রের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঘিরে প্রস্তুতি চূড়ান্ত!

যুব বিচিত্রা প্রতিনিধি, পাঁচগ্রাম, ০৮ নভেম্বর :- পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম শুভ জন্ম মহামহোৎসব তৎসহ পাঁচগ্রাম সৎসঙ্গ কেন্দ্র -র ৯ম বার্ষিকী সমারোহ উদযাপন ঘিরে ব্যাপক প্রস্তুতি।

আগামীকাল অর্থাৎ ৯ই নভেম্বর রবিবার দিনভর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উৎসব এর আয়োজন হাতে নিয়েছে‌ পাঁচগ্রাম সৎসঙ্গ কেন্দ্র কর্তৃপক্ষ। একই দিনে পাঁচগ্রম সৎসঙ্গ কেন্দ্রের ৯ম প্রতিষ্ঠা দিবসও উদযাপিত হবে।

এছাড়াও কর্মসূচিতে উল্লেখ রয়েছে নানা অনুষ্ঠান যেমন – সমবেত প্রার্থনা, শ্রী শ্রী ঠাকুরের গ্রন্থাদি পাঠ, সঙ্গীতানুষ্ঠান সহ হবে চিকিৎসা শিবির অর্থাৎ মেডিকেল ক্যাম্প। যা পাঁচগ্রামবাসী সহ সকল ইষ্ঠানুরাগীদের নানা সহায়তার প্রতীক হবে। দুপুর ১২টা ৩০ থেকে চলবে মহাপ্রসাদ বিতরণ। তারপর দুপুর ২:১৫ থেকে রাত্রি ৯:৩০ পর্যন্ত চলবে গুরুত্বপুর্ণ আরও অনেক অনুষ্ঠান যেমন – ধর্মসভা, দীক্ষানুষ্টান, বিকেলের প্রার্থনা, আতশবাজি প্রদর্শন, নানা অনুষ্ঠানের বিজয়ীদের পুরস্কার বিতরণ প্রভৃতি। তাই সকল ইষ্টানরাগী গুরু ভ্রাতা, ভগ্নী সহ সকল ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে সেজে উঠুক পাঁচগ্রাম হাইলাকান্দি সৎসঙ্গ কেন্দ্রের এই অনুষ্ঠান।