হাইলাকান্দি জেলার জামিরায় এক বছরের মাথায় ভেঙে পড়লো সেতু, দূর্নীতির আসল প্রমাণ সেতু ই দেখিয়ে দেয়

ইকবাল হুসেন চৌধুরী, হাইলাকান্দি, ২৬ নভেম্বর :- আবাস প্রকল্পের রড ব্যবহার করে নির্মাণ করা হয়েছিল প্রায় ১৫ লক্ষ টাকার স্বপ্নের সেতু। কিন্তু নির্মাণের মাত্র এক বছরের মধ্যেই সেতুটির বড় অংশ ধসে পড়েছে, যা এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের মতে এটি কোনো দুর্ঘটনা নয়, বরং উন্নয়নের নামে বড় ধরনের দুর্নীতির ফলাফল। গ্রামবাসীদের অভিযোগ, নির্মাণকাজে ৮ এমএম রড, নিম্নমানের বালি, সিমেন্ট এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। সঠিক তদারকির সম্পূর্ণ অভাব ছিল। ঠিকাদার সহ পঞ্চায়েত প্রতিনিধিদের বিরুদ্ধেও

দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে।বাদ নেই জিলা পূর্ত বিভাগ। ঠিকাদার এবং বিভাগীয় দের যৌথ পরিকল্পনায় দূর্নীতিগ্রস্ত কাজ আজকে বুঝিয়ে দিলো।গ্রামের বাসিন্দারা বলেন, সেতুর নির্মাণ চলাকালীন তাঁরা বারবার আপত্তি তুলেছিলেন, কিন্তু কারও কোনো গুরুত্ব ছিল না। নির্মাণস্থলে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তাকেই কখনও দেখা যায়নি। এর ফল আজ চোখের সামনে – দুর্নীতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে ভেঙে পড়া সেতুটি। সেতু ধসে যাওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবন পুরোপুরি বিপর্যস্ত হয়েছে। স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে রোগী পরিবহনের অ্যাম্বুলেন্স, কৃষক, শ্রমজীবী সবাই চরম ভোগান্তিতে। এলাকাবাসীর স্পষ্ট দাবি, দুর্নীতির সাথে যাহারা জড়িত আছেন কঠোর পদক্ষেপ নেওয়া হোক, এবং অবিলম্বে মানসম্পন্ন নতুন সেতু নির্মাণ করা হোক।