যুব বিচিত্রা প্রতিনিধি, পাঁচগ্রাম, ১৫ নভেম্বর :- বদরপুর নবীন চন্দ্র কলেজের ছাত্রী শ্রী মঞ্জিতা চক্রবর্তী এ বছর বাণিজ্য শাখায় স্নাতক পরীক্ষায় আসাম বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণ পদক পেয়ে কলেজ তথা বরাক উপত্যকার মুখ উজ্জ্বল করেছে। পাঁচগ্রাম নিবাসী তথা হাইলাকান্দি জেলা ও দায়রা জজ আদালতের অবসর প্রাপ্ত কর্মী শ্রীযুক্ত রমাকান্ত চক্রবর্তী এবং গৃহবধূ শ্রীমতী সুদীপ্তা চক্রবর্তীর কনিষ্ঠা কন্যা মঞ্জিতার সফলতা খুশির জোয়ার এনে দিয়েছে পরিবার সহ পরিচিত মহলে।

উল্লেখ্য, মঞ্জিতা চক্রবর্তী বিগত ২০২২ ইংরেজিতে বদরপুর প্যারাগণ হাইয়ার সেকেন্ডারী থেকে বাণিজ্য বিভাগে করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি জেলার সর্বাধিক নম্বর প্রাপ্ত তালিকায় প্রথম হয়েছিল। এ উপলক্ষে বর্তমান বিধানসভার অধ্যক্ষ শ্রীযুক্ত বিশ্বজিৎ দৈমারি, মন্ত্রী শ্রীযুক্ত পীযূষ হাজারিকা সহ বরাক উপত্যকার বিশিষ্ট মন্ত্রীগণ তথা সম্মানিত অতিথিবর্গের উপস্থিতিতে স্কুটির চাবি দিয়ে সম্মানিত করা হয় মঞ্জিতা কে। যা এবার পুনরায় অসম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বর্ণ পদক তুলে দিয়ে ফের মঞ্জিতা র সফলতা গৌরবান্বিত করে বরাক উপত্যকা সহ পাঁচগ্রামবাসীকে।

