ত্রিপুরা আর্ট সোসাইটির উদ্যোগে অংকন মেধা স্কলারশিপ, পুরষ্কার বিতরণী ও শিল্পী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ২৫ নভেম্বর :- ত্রিপুরা আর্ট সোসাইটির উদ্যোগে ও ধর্মনগর মহকুমা কমিটির সহযোগিতায় অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে মহকুমা ভিত্তিক অঙ্কন কৃতিদের স্কলারশিপ পুরস্কার ও শিল্পী সংবর্ধনা অনুষ্ঠান সুসম্পন্ন হয়।

সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন জেলা সভাধিপতি অপর্ণা নাথ, ধর্মনগর পৌরপরিষদ এর চেয়ার পার্সন মিতালী রানী দাস সেন, ত্রিপুরা আর্ট সোসাইটির প্রাক্তন সম্পাদীকা শ্রাবণী নাথ, কেন্দ্রীয় সভাপতি কপিল কান্তি দাস সহ কেন্দ্রীয় কমিটির পক্ষে উপস্থিত ছিলেন শিল্পী মাধব কুমার মিত্র শিল্পী হরিপদনাথ শিল্পী সুব্রত দেব শিল্পী সৌমিক নাথ শিল্পী রামকৃষ্ণ চক্রবর্তী সহ অনেক।

তাছাড়া উপস্থিত ছিলেন ধর্মনগরের বিশিষ্ট গুণীজন ও সহ সদ্য প্রয়াত শিল্পী দের পরিবারের সদস্যরা এবং অভিভাবক গন। প্রয়াত শিল্পী অরিন্দম শীল, শিল্পী রাজদীপ চৌধুরী, বিশিষ্ট বংশীবাদক বাবুল দেবনাথ এবং ক্ষুদে শিল্পী অভিরূপ দেবনাথ উনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এদিন, ধর্মনগর মহকুমা কমিটির মোট ৩৮ টি স্কুল পরিচালককে সম্মাননা জ্ঞাপন করার পাশাপাশি ত্রিপুরা আর্ট সোসাইটির ধর্মনগর মহকুমা কমিটির মোট ৮১ জন শিল্পী সদস্য সদস্যা কে জ্ঞাপন করা হয় সংবর্ধনা।

এছাড়াও ৯ জন অংকন রত্ন পরীক্ষার্থীর হাতে এওয়ার্ড সহ সার্টিফিকেট তুলে দেন আয়োজকরা, তৎসঙ্গে অংক নেতৃত্বের জন্য ১২ জন অঙ্কন শিক্ষার্থী কে স্কলারশিপ এর নগদ অর্থ ও বিশেষ উপহার এবং সার্টিফিকেট প্রদান সহ ৪৮৫ জন অঙ্কন শিক্ষার্থীকে অঙ্কনে কৃতিত্বের জন্য মঞ্চে পুরস্কৃত করা হয় এবং অভিজ্ঞান পত্র প্রদান করে উৎসাহ বর্ধিত করেন আয়োজক কমিটি। পাশাপাশি গোল্ডেন লেজেন্ড আঁকা প্রতিযোগিতায় ২,২২৩ জন খুদে অঙ্কন শিল্পী অংশ নেয়। তাদের পুরস্কার আগামী দিনের অনুষ্ঠানে দেওয়া হবে।

তাদের মুখ্য উদ্দেশ্য ই হলো চিত্র শিল্পী এবং অঙ্কনের সঙ্গে যুক্ত দের উৎসাহ বর্ধিত করা, এবং সৃজনশীল মন গড়ে তোলা, আর এই লক্ষ্যে তাদের অবিরাম অভিযান অব্যাহত রয়েছে এবং আগামীতে ও থাকবে বলে জানায় আয়োজকরা।

এতে বিভিন্ন প্রান্ত থেকে আশা প্রতিযোগিদের আকর্ষিত করেন পুরষ্কার তুলে দিয়ে। তাদের এই উদ্যোগ যথেষ্ট ফলপ্রসূ এবং অতুলনীয় বললেন উপস্থিত অনেকেই।