নগাঁওয়ে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল এক মহিলার 

সুজন চক্রবর্তী, ২৫ নভেম্বর :- প্রাতঃভ্রমণে বেরিয়ে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল এক মহিলার। আহত হয়েছেন আরও একজন মহিলা। এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে ভারতের আসামরাজ্যের নগাঁওয়ের কামপুরের নাইপাম রংলুমুখে। সোমবার ২৪ নভেম্বর সকালে বন্য হাতির আক্রমণে মৃত্যু ঘটে রিপুমণি দাস নামের মহিলার। আহত হন মাধবী দাস। তাঁরা যখন সকালে হাঁটার জন্য বের হয় তখন একটি বন্য হাতির আক্রমণের শিকার হয়ে অবশেষে চিকিৎসালয়ে গিয়ে ও প্রাণ বাঁচে নি। এ ঘটনা নিয়ে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। পাশাপাশি বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এলাকার জনগন শীঘ্রই এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানান সচেতন নাগরিক।