অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রের (ABVP) উপর দলবদ্ধ আক্রমণ যুব কংগ্রেস নেতার, আহত অনিকেত দেব
যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ২৫ নভেম্বর :- ফের উত্তপ্ত ধর্মনগর, ABVP বনাম যুব কংগ্রেস লড়াইয়ে সরগরম উত্তর জেলা ছাত্র সমাজ। যুব কংগ্রেস নেতা জাহাঙ্গীর এর পরিকল্পিত হামলায় গুরুতর আহত উত্তর জেলা সংযোজক অনিকেত দেব সহ বেশ কজন।
উল্লেখ্য, অভিভাবক হীন ধর্মনগরে ফের উশৃঙ্খল পরিস্থিতি। ধর্মনগর শনিছড়া এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) ধর্মনগর শাখার প্রতিনিধি দল চুরাইবাড়ি থানায় ডেপুটেশন দিতে যাওয়ার খবর পেয়ে বিরোধী দল যুব কংগ্রেসের উপর্যুপরি আক্রমণ। যুব কংগ্রেস নেতা জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে কালাছড়া স্কুল সংলগ্ন এলাকায় দলবদ্ধ আক্রমণ চালায় ABVP সদস্যদের উপর। দলবদ্ধ আক্রমণে গুরুতর আহত হয় ABVP র জেলা সংযোজক অনিকেত দেব সহ বেশ কজন।
যুব কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর হোসেন এর বিরুদ্ধে অবশেষে ধর্মনগর থানায় মামলা দায়ের করেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আক্রমণে ABVP র উত্তর জেলা সংযোজক অনিকেত দেবসহ বেশ কয়েকজন সদস্য আহত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ধর্মনগর শহরজুড়ে।

এদিকে,আহত অনিকেত দেব গুরুতর জখম হওয়ায় তাকে দ্রুত ধর্মনগর জেলা হাসপাতাল উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার পর ক্ষুব্ধ ABVP কর্মীরা ধর্মনগর থানায় অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন সহ তাঁর দলবলের উপর মামলা দায়ের করেন এবং অনতিবিলম্বে গ্রেপ্তার এর দাবী নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ছাত্র সমাজ তথা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)।
ঘটনাকে কেন্দ্র করে শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রাখলেও অভিযুক্ত শীঘ্রই গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে র কর্মীরা।
