যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর, ২৪ নভেম্বর :- বরাক উপত্যকার কাছাড় জেলা এবং মিজোরাম রাজ্যের পার্শ্ববর্তী কলাশিব জেলা প্রশাসনের যৌথ প্রচেষ্টায় দুই রাজ্যের মধ্যে ঐক্য – শান্তি – সম্প্রতি র বার্তা নিয়েই আয়োজিত হয় আজকের এই সীমান্ত উৎসব।
উৎসবে উপস্থিত থাকেন শিলচর এর সাংসদ পরিমল শুক্লবৈদ্য, ধলাই সমষ্টি র বিধায়ক নীহার রঞ্জন দাস সহ কাছাড় জেলা আয়ুক্ত মৃদুল যাদব, তথ্য ও জনসংযোগ আধিকারিক দীপা দাস, অতিরিক্ত আয়ুক্ত বহ্নিকা চেতিয়া এবং কলাশিব এর জেলা আয়ুক্ত,সহ অন্যান্য বিভাগীয় রা উপস্থিত থেকে ঐক্যের বার্তা দেন সীমান্তবর্তী মানুষদের।

এদিকে, সীমান্ত উৎসবে মিজোরাম এবং আসামে র পক্ষ থেকে দুই জেলার বিভিন্ন মহিলা সংগঠন এবং এচ.এইচ.জি দ্বারা নানা রকমের দোকান পাট সাজিয়ে তুলতে দেখা যায়। তাছাড়া ও বিভিন্ন স্বজাতির নৃত্য পরিবেশন যেমন ডিমাসা, অসমীয়া, বাঙালি,মিজো এবং নাগা সংস্কৃতি র নৃত্য পরিবেশিত হয় একই মঞ্চে। বাদ পড়ে নি সিলেটি ও।
বিভিন্ন ভাষাভাষীর নৃত্য পরিবেশন উপভোগ করেন দুই জেলার জেলাশাসক সহ সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ স্থানীয় প্রশাসন এবং অন্যান্য অতিথিরা। দর্শকের উপস্থিতি ও ছিল চোখে পড়ার মতো।

সার্থক পূর্ণ আয়োজন দুই রাজ্যের মধ্যে আসন্ন দিনগুলোতে বন্ধুত্বের বার্তা বহন করে।

তাছাড়া ও সাংসদ পরিমল শুক্লবৈদ্য সাংবাদিক দের সামনে বলেন দুই রাজ্যের মধ্যে যোগাযোগ ব্যবস্থা নিবিড় করতে এবং বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে আসাম – মিজোরাম সীমান্ত উৎসব -২০২৫ এক ব্যতিক্রমী ভূমিকা পালন করবে বলে আশাবাদী তিনি।
সবমিলিয়ে সকাল ১১ টায় লাল ফিতে কেটে অনুষ্ঠানের উদ্বোধন হয়, দিনভর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে আসাম – মিজোরাম সীমান্ত উৎসব সম্পন্ন হয় সোমবার বিকেলে। তাৎপর্যপূর্ণ আয়োজনে ব্যাপক সাড়া ফেলেছে সীমান্ত জেলায়।
